বাউফলে ‘স্মারকবৃক্ষ’ রোপন
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী পটুয়াখালীর বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্মারকবৃক্ষ’ রোপন কর্মসুচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত থেকে ওই কর্মসুচী পালন করেন। এ সময়ে বাউফল সরকারি কলেজ,কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসা,আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়, সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, কর্পূকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক(কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরকবৃক্ষ রোপন কর্মসুচী পালনের নির্দেশনা দেয়া হয়।
