leadnewsশিক্ষাসংগঠন

বিএমজিটিএ নারায়নগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)নারায়নগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ইভারগ্রীন টেকনিক্যাল কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি কল্যান ট্রাস্ট শিক্ষা মন্ত্রনালয়ের সদস্য শিক্ষক নেতা মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ই আলিয়ার সাবেক ভিপি আশরাফ উদ্দিন সায়েম,নারায়নগঞ্জ জেলা বিএমজিটিএ এর প্রধান উপদেষ্টা শাহ আলম,বিএমজিটিএ এর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার।

বিএমজিটিএ নারায়নগঞ্জ জেলা সভাপতি মোঃমেহেদী হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক আরমান শেহজাদা,অর্থ সম্পাদক মোঃ রিপন মিয়া, মোঃ কামরুজ্জামান, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ ।

নারায়নগঞ্জ জেলা সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময়ে নারায়নগঞ্জ জেলা কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মাদ্রাসার আলিম স্তরে গনিত বিষয় পুনরায় অন্তর্ভুক্তকরায় মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুন অর রশিদ বলেন, আসন্ন ঈদ উল আযহার আগেই শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা,সন্মাজনক বাড়ি ভাড়া প্রদান,বদলিপ্রথা চালু করা,বাজেটে শিক্ষা খাতে ২০% বরাদ্দ রাখতে হবে । শিক্ষকদের কাঙ্খিত স্বপ্ন মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি ।