leadnewsসংগঠনসারা দেশ

শিক্ষা ব্যবস্থা জাতীকরণের দাবিতে বাউফলে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মসূচী ঘোষণা

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসদরের ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় ওই কর্মসুচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ এনামুল হক। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল জলিল (ঝন্টু) তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ সোহরাব হোসেন, নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান নান্নু ,বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া, ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর মোর্শেদ, কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি , বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এস.এম মাঈনুল ইসলাম, সকারি শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও শাহ আলম।
সভা থেকে এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আগামী ৩১ মে রোজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর সড়কে মানববন্ধন কর্মসুচী শেষে উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ,স্কুল ও মাদ্রাসা) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে স্বাস্থ্যবিধি মেনে ওই কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।