leadnewsডেমরা

মাতুয়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

ডেমরা নিউজ: মাতুয়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্বরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সাবেক ছাত্র লীগ নেতা নোমান মৃধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নেহরীন মোস্তাফা দিশি ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৬৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা কামাল স্মৃতি পাঠাগারে উপদেষ্টা গোলাম আহমেদ টিটু মৃধা । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রাজিব মৃধা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাজাহার উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, রকিব খান লিটন, মোঃ ফারুক খান, মোঃ শাহাবুদ্দিন খান প্রমুখ ।