leadnewsসারা দেশ

রুপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং প্রতিবন্ধিদের মাঝে রুপগঞ্জে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ

শহীদুল্লাহ গাজী:রূপগঞ্জ প্রেসক্লাব এবং লাইফ এইড হাসপাতালের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরপা লাইফ এইড হসপিটাল এবং শান্তিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গবেষক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, সাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধিরা আজ দেশের বড় বড় স্থানে কাজ করছে। রূপগঞ্জ প্রেসক্লাব সবসময় মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধিদের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।