মাদারীপুরে নতুন ভাবিকে ফাঁকা বাড়িতে পেয়ে দেবরের ধর্ষণ
ডেমরা নিউজ:মাদারীপুরের শিবচরে বড় ভাইয়ের নতুন বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জুন) রাতের ওই ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে তার ছোটভাই নিরব শেখ (১৯) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, সম্প্রতি নিরবের বড় ভাইয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বড় ভাবিকে উত্ত্যক্ত করে আসছিলেন নিরব। বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে যান। এ সময় নিরব তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে গৃহবধূ তাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

