leadnewsবিনোদন

মারা গেলেন ঋষি কাপুর

আজ বৃহস্পতিবার সকালে বিদায় নিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘ও নেই…! ঋষি কাপুর নেই…এই মাত্র চলে গেল…আমি শেষ হয়ে গেলাম!’

গতকাল বুধবারই অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন। গতকাল রাতেই ঋষি কাপুর হাসপাতালে ভর্তি হন। আজ সকালে এল দুঃসংবাদ।

জানা গেছে, গতকাল হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। রাতে ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। শ্বাসকষ্টে ভুগছেন। তবে তিনি ঋষি লাইফ সাপোর্টে যেতে নারাজ ছিলেন। এই অবস্থায় চিকিৎসা চলছিল। তবে সকালেই সব শেষ, শেষবার মুম্বাইয়ের বাতাসে নিশ্বাস ছাড়লেন তিনি। তিনি রেখে গেলেন স্ত্রী নীতু, ছেলে রণবীর ও কন্যা ঋদ্ধিমাকে।