leadnewsঅপরাধরাজধানী

যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে ছিনতাইকৃত স্বর্ণালংকারসহ ০৩ ছিনতাইকারী গ্রেফতার।

ডেমরা নিউজ:রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের অভিযানে ছিনতাইকৃত স্বর্ণালংকারসহ ০৩ ছিনতাইকারী গ্রেফতার।

গত ০৫/০৯/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮.৫৫ ঘটিকা হইতে ১৯.৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এরএকটিআভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ০১টি স¦র্ণের চেইনসহ ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আসিফ (২০), ২। মোঃ রিফাত (২৩) ও ৩। মোঃ মাসুম (৩০) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত ০১টি স¦র্ণের চেইন উদ্ধার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১ (এক) টি ছোরা, ০২ (দুই)টি ছুরি ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।