বাউফলে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: মিথ্য সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম জোমাদ্দার। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নুরাইনপুর ফাজিল মাদরাসা প্রাসঙ্গে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জয়নাল আবেদিন রাঢ়ীর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মাহবুব আলম বলেন, আমার ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান জাতীয়পার্টির রাজনীতি করতেন। তাঁর মামা ছিলেন জাতীয়পার্টির সংসদ সদস্য। যা সবার জানা। দীর্ঘ ১৫ বছরে বিএনপি দলীয় কোনো কার্যক্রমে তিনি কোনো সম্পৃক্ত ছিলেন না। ত্যাগী বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। তিনি অনৈতিক সুবিধা নিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করার পায়তারায় লিপ্ত রয়েছে। পাশাপাশি আমার বিরুদ্ধে চাঁদাবাজ, লুটপাট, হাট-ঘাট, বালুমহল দখলসহ দলীয় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ এনে সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত করিয়েছেন। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব অভিযোগের একটিও প্রমানিত হলে আমি আর রাজনীতি করব না। উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর রোববার সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির স্থানীয় গাবতলা এলাকায় নিজ দলীয় সাধারণ সম্পাদক মাহবুব আলম জোমাদ্দারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
তোফাজ্জেল হোসেন
বাউফল প্রতিনিধি।

