leadnewsরাজধানী

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহাগ (৩৩) নামের একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি পুলিশের তেজগাঁও জোনের এসি’র (পেট্রল) গাড়িচালক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢামেকে নিয়ে আসলে রাত পৌনে দশটার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।