leadnewsঅপরাধরাজধানী

যাত্রাবাড়ী এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

ডেমরা নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ২৫ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৫ (পনের) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নাঈম (২৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।