leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা হতে ১১ চাঁদাবাজ ও ছিনাতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা হতে ১১ চাঁদাবাজ ও ছিনাতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

অদ্য ০৭ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর কাজল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শেখ রিংকু (৪২), ২। মোঃ বাদশা (১৯) ও ৩। মোঃ রুবেল (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা- ৮০০/- (আটশত) টাকা উদ্ধার করা হয় এবং গত ০৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন জুরাইন রেলগেইট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে পিকাআপ, ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন যানবাহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মারুফ হোসেন (৩৫), ২। মোঃ রতন (৩৫), ৩। মোঃ জয় সর্দার (১৯) ও ৪। মোঃ মোসলেম হাওলাদার (৬২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা- ২,৩০০/- (দুই হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া অদ্য ০৭ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শুক্কুর আলী (২৭), ২। মোঃ সাকিল (২৩), ৩। মোঃ অনিক (২০) ও ৪। মোঃ আরিফ @ শান্ত (১৯) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার চাকু ও ০২ টি ছুরি জব্দ করা হয়।