leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী থেকে ৪৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

ডেমরা নিউজঃ যাত্রাবাড়ীতে দূরপাল্লার বাস ‘তুবা লাইন’ থেকে ৪৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপবাগ এলাকায় টেকনাফ থেকে ঢাকাগামী ‘তুবা লাইন’ এর একটি বাসে অভিযান চালিয়ে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক পাচারকারীসহ বাসটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আটকদের পরিচয় বিস্তারিত জানাতে পারেননি তিনি।সূত্র আমাদের সময়।