leadnewsআন্তর্জাতিক

সম্মতি ছাড়া নারীদের কখনোই স্পর্শ নয়: দিল্লি কোর্ট

logo
জাতীয়
রাজনীতি
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
পুঁজিবাজার
আদালত
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
ফিচার
মতামত
সাক্ষাৎকার
চাকরির খবর
শিক্ষা
রাজপাট
প্রশাসন
প্রবাসের খবর
ইসলাম
স্বাস্থ্য
গণমাধ্যম
সাহিত্য
English
রাজধানী
বন্দর নগরী
অপরাধ ও দুর্নীতি
নির্বাচিত খবর
গেমস
ফেসবুক কর্নার
ভিডিও গ্যালারি

হোম
আন্তর্জাতিক
সম্মতি ছাড়া নারীদের কখনোই স্পর্শ নয়: দিল্লি কোর্ট
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৫:৩২ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:০৪ | আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সম্মতি ছাড়া কোনোভাবেই কোনও নারীকে স্পর্শ করা যাবে না, সে যেই হোক না কেন। একটি মামলার রায় দিতে গিয়ে দিল্লির এক আদালত এ কথা বলেছে।

‘লোভী’ ও ‘বিকৃতকাম’ পুরুষেরা যেভাবে এখনও নারীদের ব্যক্তি স্বাধীনতাকে সম্মান দিতে পারে না, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির অতিরিক্ত দায়রা জজ সিমা মাইনি।

উত্তর দিল্লির মুখার্জি নগরে ২০১৪ সালে ভিড়ে ঠাসা বাজারের মধ্যে এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে রাম নামে এক ব্যক্তি। মায়ের সঙ্গে থাকা মেয়েটি সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে ওঠায় সেখান থেকে পালানোর চেষ্টা করে রাম। কিন্তু আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে। রামকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৬০,০০০ টাকা জরিমানা ধার্য করেছে আদালত। এই মামলার রায় দিতে গিয়েই নারীদের শরীরের প্রতি নিজেদের অধিকার যে পদে পদে লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়ে দুঃখপ্রকাশ করে আদালত।

আদালত বলেছে, একটি মেয়ে, সে নাবালিকা হোক বা সাবালিকা, তার শরীরের প্রতি একমাত্র অধিকার রয়েছে তার। কোনও পরিস্থিতিতেই মেয়েটির অসম্মতিতে তার শরীর কেউ স্পর্শ করতে পারে না। ভারতের মতো মুক্ত চিন্তাধারার একটি দ্রুত উন্নয়নশীল দেশে আজও যে নারীদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হয়, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন বিচারক।

সূত্র: এই সময়