leadnewsরাজনীতি

যে কোনো মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে যেকোনো মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
বৃহস্পতিবার বিকালে ভূইঘর ও বাগবাড়ি এলাকায় নৌকার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার পাশ্ববর্তী ডেমরা
থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে ৪ টায় সাইনবোর্ড সংলগ্ন সানারপাড় থেকে নৌকার ভোট চেয়ে গণসংযোগ শুরু করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুস সবুর বলেন,
আগামী ১৬ জানুয়ারি সারাদিন সাধারণ ভোটাররা নৌকায় ভোট দিতে অধির আগ্রহে রয়েছে। বিরোধী জোটের কোনো ছলছাতুরি কাজে আসবে না এবং নৌকার বিজয় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ঠেকানো ও যাবে না। কারন তৃণমূলের কর্মীরা সব সময়ই নৌকায় আছে এবং আগামীতেও থাকবে।