ডেমরায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার
ডেমরা নিউজঃ ডেমরায় পুলিশের অভিযানে গাঁজাসহ ভ্রাম্যমান ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ টাকা। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার দিনগত রাতে ডেমরার সুলতানা কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মনবাড়ীয়ার বিজয়নগর থানার নলগরিয়া গ্রামের মো. কালু মিয়ার ছেলে মো. আসিক মিয়া (২৫), একই এলাকার মো. আবু জাহের ওরফে শাহ আলমের ছেলে মো. আব্দুল্লাহ (১৮) ও মো. মোবারক মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (১৯)। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার ওই মাদক চোরাকারবারীরা ভ্রাম্যমানভাবে দীর্ঘদিন ধরে ব্রাহ্মনবাড়ীয়া থেকে গাঁজা এনে ডেমরা থানা ও আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলো।
