Uncategorized

রূপগঞ্জে যুবলীগ নেতাকে হত্যার হুমকি

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল আউয়াল নামে এক যুবলীগ নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির পর থেকেই ওই যুবলীগ নেতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেছেন। এ ব্যপারে গত শুক্রবার রাতে তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। আব্দুল আউয়াল উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি উপজেলার দক্ষিণ রূপসী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
আব্দুল আউয়াল জানান, পার্শবতী বরাব ছাপপাড়া মসজিদ এলাকার আনইসলামের ছেলে ডাকাত শহিদুল্লাহ বৃহস্পতিবার মধ্যে রাতে মোবাইল ফোনে আব্দুল আউয়ালকে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির কারন জিজ্ঞাসাবাদ করতেই ডাকাত শহিদুল্লাহ মোবাইল ফোনটি কেটে দেন। ডাকাত শহিদুল্লাহর বিরুদ্ধে মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এ বিষয়ে অভিযুক্ত শহিদুল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

When doing that, try to use expressions write essay for me you learn from a language school, or what you heard from news or tv shows