Uncategorized

রূপগঞ্জে শ্রমিক নিহত

রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় সাক্কাত আলী (৪৫) নামে এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।সোমবার দুপুরে উপজেলার ইছাপুড়া এলাকার বালু নদীতে এই দুর্ঘটনা ঘটে।নিহত সাক্কাত আলী রূপগঞ্জ সদর এলাকার আহাদ আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, ইছাপুড়া এলাকার বালু নদীর একপাশে মাটিবাহী ট্রলার থেকে মাটি নামাচ্ছিলেন কয়েকজন মাটি শ্রমিক। এ সময় বালুবাহী একটি বলগেট নিয়ন্ত্রণ হারিয়ে মাটিবাহী ট্রলারের ওপরে উঠিয়ে দেয়। এতে মাটিবাহী ট্রলারটি দুমড়ে-মুচড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলেই মাটিবাহী ট্রলারে থাকা শ্রমিক সাক্কাত আলী নিহত হন। আহত হন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

The beauty of a tick the link drobo is that it automatically keeps a redundant backup of all your information