লক্ষ্মীপুরে নতুন ২২ জনসহ করোনা মোট আক্রান্ত ৪শ’ ৩৯ জন
ফিরোজ আলম:লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২২ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪শ’ ৩৯ জনে।
তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২শ’ ৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন , কমলনগর উপজেলায় ৮ জন এবং রায়াপুর উপজেলায় ১ জন । জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪শ’ ৩৯ জনের মধ্যে ১শ’ ৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২শ’ ৪৭ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার বিকেলে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘন্টায় ১শ’ ৩০ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ১শ’ ০৮ জনের। আর পজেটিভ আসে ২২ জনের। লক্ষ্মীপুরে সর্বমোট ৪শ’ ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলায় ২শ’ ০৮ জন, রামগঞ্জে ৮০ জন, রায়পুরে ৫৩ জন, কমলনগরে ৬৬ জন ও রামগতিতে ৩২ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১শ’ ৮২ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ৪২ জন, সদরে সাংবাদিকসহ ৭২ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ১৮ জন, রামগতিতে ১৩ জন এবং রায়পুরে জনপ্রতিনিধিসহ ৩৭ জন।
এছাড়া মৃত্যুর পর রামগঞ্জ উপজেলায় ২ জন , সদর উপজেলায় ২ জন, রায়পুর উপজেলায় ১জন ও রামগতি উপজেলায় ১জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
