শ্যামপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ
শ্যামপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তিন সন্তান এ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে এনায়েতের ভাতিজা ওয়াসিম সাংবাদিকদের বলেন, তার চাচা শ্যামপুর বালুর মাঠ লাল মসজিদের পাশে ৩ নম্বর সড়কের একটি বাড়ির নিচতলায় সপরিবারে থাকেতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে ওই পাঁচজন দগ্ধ হন।
তবে ফায়ার সার্ভিসের বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
Do you want to write your buy essay own book in the future
