সনির নতুন ফোরকে ওএলইডি টিভি
যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো(সিইএস)। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি ফোরকে রেজুলেশন সমৃদ্ধ স্মার্ট ওএলইডি টিভি প্রদর্শন করে। ডিভাইসটি প্রদর্শনীতে আগত সবার নজরকাড়ে।
এর আগে সনি ফোরকে ওএলইডি টিভি বাজারে ছাড়ে। সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরই ধারবাহিকতায় সনি নতুন ওএলইডি টিভি সিইএস-এ প্রদর্শন করেছে।
সনির নতুন টিভির মডেল এএফ এইট।
এই টিভিতে রয়েছে ফোরকে এইচডিআর এক্সওয়ান এক্সট্রিম প্রসেসর।
দুইটি মডেলে সনির নতুন টিভি পাওয়া যাবে। একটিতে রয়েছে ৫৫ ইঞ্চির ডিসপ্লে। অন্যটিতে আছে ৬৫ ইঞ্চির ডিসপ্লে।
ডলবি সাউন্ড সমৃদ্ধ এই টিভিতে এইচডিআর টেন, এইচএলজি এবং ডলবি ভিশন এইচডিআর সমর্থন করে।
