Uncategorized

সহিংসতায় মেক্সিকোতে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা। ২০১১ সালের পর মাদক সহিংসতায় সবচেয়ে বেশি মানুষ খুন হয়েছে।

জানা গেছে, গত বছর সিনালোয়ার মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যান গ্রেফতার হওয়ার পর থেকেই মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে লড়াই বেড়ে গেছে। এ ব্যাপারে সিনালোয়া রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দিনের শুরুতেই বিভিন্ন ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, উপকূলীয় মিসোয়াসান রাজ্যে বেশ কয়েকটি মাদক চক্রের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় নয়জন নিহত হয়েছে।

এদিকে, ভেরাক্রুজ রাজ্যে রোববার আরও ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। বলা হচ্ছে, ২০১১ সালের পর দেশটি সহিংসতায় খুব খারাপ পর্যায়ে চলে গেছে। গত মার্চে দেশটিকে ২ হাজার ২০ জন নিহত হয়েছে, যা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

Take advantage of these components of your order essay application, too