সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন সুদৃশ্য স্মার্টফোন
সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন।
সুদৃশ্য ডিজাইনের ‘প্রিমো ইএফ৬’ মডেলের নতুন এই ফোনে ব্যবহৃত হয়েছে ৫ ইঞ্চির উজ্জ্বল পর্দা। মাল্টি-টাস্কিং সুবিধাযুক্ত এই ফোনে উন্নতমানের ছবি বা ভিডিও ধারণ, গেম খেলা বা মুভি দেখাসহ প্রয়োজনীয় কাজ করা যাবে অনায়াসেই।
দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেট আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই ফোন। যার মূল্য ধরা হয়েছে মাত্র ৪ হাজার ৩৫০ টাকা। আকর্ষণীয় ফোনটি মিলছে কালো, কফি ও সোনালি-এই তিন রঙে। ফোনটিতে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।
ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান বলেন, ‘সাশ্রয়ী মূল্যের নতুন এই ফোনে থাকছে প্রয়োজনীয় সব ফিচার। যা প্রাথমিক ব্যবহারকারীদের জন্য আদর্শ। বড় পর্দা থাকায় ভিডিও দেখা, গেম খেলা বা ইন্টারনেট ব্যবহারে মিলবে আনন্দময় অভিজ্ঞতা। দামটাও সাধ্যের মধ্যে থাকায় এই ফোন পূরণ করবে সবার স্মার্টফোনের চাহিদা।’
তিনি জানান, ‘প্রিমো ইএফ৬’ মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ১.২ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। ৫১২ মেগাবাইট র্যাম। থাকছে ৮ গিগাবাইট স্টোরেজ, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। গ্রাফিক্স হিসেবে আছে মালি-৪০০। ফলে প্রয়োজনীয় গেম খেলা যাবে অনায়াসেই।
