leadnewsডেমরা

সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলামের বাবার ১৩ তম মৃত্যুবার্ষিকীতে ডেমরায় এতিম ও আলেম-ওলামাদের মাঝে খাবার বিতরণ

ডেমরা নিউজঃ
দোয়া-মিলাদের মাধ্যমে সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলামের প্রয়াত বাবা আব্দুল হাই এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর ডেমরার ডগাইর বাজার (সাদেক ভূইয়া রোড) নিজ বাসভবনে এতিম ও দুস্থদের আপ্যায়নের মাধ্যমে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ সময় আয়েতুল জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম, খাদিজা বেগম দারুল কোরআন নূরানী ওহাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর পরিচালক হাফেজ মেহেদী হাসান, মাওলানা জাহাঙ্গীর হোসেন, স্থানীয় মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগন দোয়া-মিলাদ মাহফিলে অংশ নেন। একই সঙ্গে ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইয়া, আওয়ামী লীগের হানিফ ভূইয়াসহ ডেমরা- যাত্রাবাড়ী এলাকায় বসবাসরত সাংবাদিকরাসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের, ছাত্রলীগের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন। এদিন সময় শতাধিক এতিম ও আলেম ওলামাদের গ্রাম্য পরিবেশে গরুর মাংস ও সাদা ভাত পরিবেশ করা হয়। এর আগে দিনব্যাপী মরহুম আব্দুল হাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা কামনা করে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ১৮ জানুয়ারি মধ্যরাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে সাংবাদিক সফিকুল ইসলামের প্রয়াত বাবা আব্দুল হাই ইন্তেকাল করেন।