leadnewsসারা দেশ

সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা

নুর-আলম ভুইয়াঃনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার এলাকায় ছানাউল্লাহ নামে এক যুবককে কুপিয়ে হত্যা হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন তার সঙ্গে থাকা সমিরউদ্দিন নামে আরেক যুবক।

সোমবার রাত নয়টার দিকে ছনপাড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৈদ্যেবাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামের মিছিল আলীর ছেলে ছানাউল্লাহ ও তার বন্ধু সমিরউদ্দিনসহ তিনজন বাড়িতে ফিরছিলেন। রাত নয়টার দিকে ছনপাড়া ব্রিজে পৌঁছলে আগে থেকে সেখানে অবস্থান করা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এ সময় তারা ছানাউল্লাহকে কুপিয়ে হত্যা করে। এছাড়া তাদের হামলায় আহত হয় সানাউল্লার বন্ধু সমির।

জানতে চাইলে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা জানাতে পারেনি।