Uncategorized

২৩ মে ৫৪ ইউপির নির্বাচন

আগামী ২৩ মে ৫৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ এপ্রিল, যাচাই-বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৭ মে এবং ভোটগ্রহণ করা হবে ২৩ মে।

২৩ মে নির্বাচন হতে যাওয়া ইউপির মধ্যে ভোটার তালিকা পুনর্বিন্যাস, মেয়াদোত্তীর্ণ এবং নির্বাচন উপযোগী ইউপির সংখ্যা ১৭টি। মামলা ও অন্যান্য কারণে স্থগিত হওয়া ইউপির সংখ্যা ৯টি এবং শূন্য পদে উপ-নির্বাচন হতে যাওয়া ইউপির সংখ্যা ২৮টি।

In doomsday clicker https://topspying.com you can collect bonuses when unwanted visitors come knock-knocking at your bunker’s door discover endless quirky surprises