Uncategorized

ডেমরায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

মো. মাহবুবুর রহমান ভূইয়া :ডেমরায় স্বামীর সঙ্গে অভিমান করে চম্পা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে মৃতের মা সেলিনা বেগম সোমবার দুপুরে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। রোববার দিনগত রাতে ডেমরার পূর্ব বক্সনগর কবির মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। চম্পা ওই ভাড়াটিয়া ও বরিশালের বাকেরগঞ্জ থানার পূর্ব মহেশপুর গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. হাবীব তালুকদারের স্ত্রী।

মৃতের মায়ের বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ জানায়, গোপলগঞ্জের মোকসুদপুর থানার গোপালপুর গ্রামের ইকরাম কাজীর মেয়ে চম্পার সঙ্গে গত ২ বছর আগে বিয়ে হয় হাবীবের। সুমাইয়া আক্তার নামে তাদের সংসারে ১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। রোববার বিকালে সুমাইয়া খেলার ছলে অতিরিক্ত দুষ্টামি করলে রাগান্বিত হয়ে চম্পা তার গালে চর মারে। পরে সন্ধায় তার স্বামী বাসায় ফিরে এ বিষয়ে চম্পার সঙ্গে রাগারাগি করেন। বাকবিতন্ডার এক পর্যায়ে হাবীব ঘর থেকে বেরিয়ে গেলে চম্পা তার মেয়েকে বাইরে রেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এদিকে প্রতিবেশীরা চম্পার ঘরের দরজা বন্ধ দেখে এবং তার মেয়েকে বাইরে একা পেয়ে ডাকডাকি করে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ফেলেন। এ সময় তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা স্থানীয় মেম্বার আব্দুল মালেককে খবর দিলে তিনি পুলিশে খবর দেন। রাতে থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ আরও জানায়, মৃত চম্পা ছোটকাল থেকেই রাগী স্বভাবের ছিল। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই সে সংসারে কলহ তৈরী করত বলেও সেলিনা বেগম জানায়। চম্পার বাবা-মা পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় ভাড়া থাকেন।

of late, it’s just not the remote cell phone spy software without target phone observe full review apps that are escaping the shackles of the desktop, games are too and they’ve made quiet a splash online