Uncategorized

৬০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে ৬০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তাররা হলেন- মুজিবুর রহমান, মাহবুবুর রহমান, আমানুল্লাহ ।

বুধবার বিকালে টেকনাফ (২বিজিবি ব্যাটালিয়নের ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং ইউপির ঝিমংখালী জামালের মাছের ঘের এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এসময় তাদের সাথে থাকা ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের টেকনাফ মডের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।