Uncategorized

রূপগঞ্জে দম্পতিকে পিটিয়ে আহত, বাড়িঘরে হামলা ও ভাংচুর

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লাইন নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মামুন ও তার স্ত্রী রোকেয়া বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মামুনের বোন সালমা বেগম জানান, দড়িকান্দি এলাকার রাসেল, আল আমিন, রাজ্জাক, মানিকদের সঙ্গে মামুনের গ্যাসের পাইপ লাইন নিয়ে বিরোধ চলে আসছে। সকালে ঐ বিরোধের জের ধরে মামুনকে রাস্তায় একা পেয়ে রাসেলসহ তার লোকজন পথরোধ করে তাকে এলোপাথারীভাবে লোহার পাইপ দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে মামুন দৌড়ে বাড়িতে চলে আসে। এসময় হামলাকারীরা মামুনের বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে আলমারীতে রাখা স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। তাদের হামলা ভাংচুর ও লুটপাটে বাঁধা দেওয়ায় মামুনের স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Again as mentioned earlier, different android manufacturers have this option in different places, this besttrackingapps.com is just how it is due to fragmentation nature of android