৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলীর সৌজন্যে সারুলিয়ার দারুল কোরআন মডেল মাদ্রাসায় ফ্রী সুন্নতে খাতনা অনুষ্ঠিত।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ আলীর সৌজন্যে দিনব্যাপী ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শতাধিক শিশুদের সুন্নতে খাৎনা করানো হয়। সুন্নতে খাৎনা শেষে বাচ্চাদের প্রয়োজনীয় ঔষধ, লুঙ্গি, গেঞ্জি ও গামছা উপহার হিসাবে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৬৮ মধ্য সারুলয়িা বাজার শাখার সভাপতি জনাব মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সেক্রেটারি- মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, রসুলনগর ইউনিট সভাপতি মোঃ আলাউদ্দিন, শ্রমিক ফেডারেশন সভাপতি মোঃ ইসমাইল হোসেন, আব্দুস সবুর, মোঃ দেলোয়ার হোসেন সহ গন্যমান্য আরো অনেকে।

