leadnewsঅপরাধডেমরা

ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডেমরা নিউজ: ডেমরার বালু নদ থেকে অজ্ঞাত আনুমানিক ( ২৫) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। শনিবার বিকালে রাষ্ট্রায়ত্ব লতিফ বাওয়ানী জুট মিল সংলগ্ন ডেমরা ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের পড়নে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা-বেগুনি রঙের চেকশার্ট। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃতের লাশ ফুলে ফেঁপে দুই চোখ ও জিহ্বা বেরিয়ে গেছে এবং শরীরের চামড়া উঠে গেছে। তার ডান হাতে একটি তাবিজ বাঁধা ছিল।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) ¯েœহাশীষ রায় বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে ডেমরা ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী সংযুক্ত বালু নদে একটি লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বিকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি বলে সন্ধানের প্রচেষ্টা চলছে। পরিচয় মিললে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে। নতুবা পুলিশ বাদী হয়ে এ বিষয়ে ডেমরা থানায় মামলা হবে।