leadnewsঅপরাধডেমরা

ডেমরায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদি গ্রেফতার

ডেমরা নিউজ:
ডেমরা থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মেহেদি হাসানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। শুক্রবার রাতে ডেমরার গলাকাটা ব্রীজ সংলগ্ন করিম কলোনী থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়েছে। সে ডেমরার সারুলিয়া মঠবাড়ী এলাকার মৃত কসিমউদ্দিন ভূইয়ার ছেলে। বর্তমানে সে ডেমরার পূর্ব-বক্সনগর এলাকার পিংকি ভিলার পেছনে একটি ভাড়া বাড়ীতে থাকত।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) স্নেহ শীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন বিক্রির সময় মেহেদিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার রাতেই ডেমরা থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।