Uncategorized

প্রতিরক্ষা চুক্তিতে দেশের সম্মতি নেই: রিজভী

ঢাকা: ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিতে দেশের সম্মতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ। তিনি বলেন, “এই চুক্তিতে দেশের সম্মতি নেই। জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। ”

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত “৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই, দেশ বিরোধী কোনো চুক্তি মানি না” শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।রুহুল কবির রিজভী বলেন, “আমরা আমাদের প্রতিরক্ষা নিজেদের মতো সুন্দর করে সাজাবো। ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভিতরে ঢুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই চুক্তিটি করতে বাধ্য করেছে। গতকালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”

তিনি আরো বলেন, “ভারতকে মনে রাখতে হবে- তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দল তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এটি বাংলাদেশের নয়, এটি জনসমর্থনহীন একটি রাজনৈতিক দলের চুক্তি।”

‘ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে নেই, আছে শুধু বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে’ এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, “ভারত তাদের পছন্দের দল পছন্দের শাসককে আজীবন ক্ষমতায় রাখতে চান। যার কারণে তাদেরকে ইচ্ছামত ব্যবহার করছেন। তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা তাদের দয়ার দান। কিন্তু তারা জানে না বাংলাদেশ নেপাল, ভূটান, সিকিম নয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে নিজস্ব স্বকীয়তায়।”

সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, “সরকারের অগণতান্ত্রিক আচরণে জনগণ আজ চারদিক থেকে ফুঁসে উঠেছে। তারা আর সহ্য করতে পারছে না। আগামী দিনে তারা যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ঝাপিয়ে পড়বে।”

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুঁদার সভাপতিত্বে ও মহাসচিব মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বাংলাদেশের ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বিএমএল মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, জাতীয় দল প্রচার সম্পাদক আবুল মনসুর ভুঁইয়া প্রমুখ।সুত্র নতুন বার্তা ডটকম

Rite, shine, and recognizerite, shine, and recognize by maeve maddox here are three miscellaneous errors https://essaysreasy.online/ that cropped up in one morning’s batch of letters to the editor in my morning paper