জুরাইনে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত-১
রাজধানীর জুরাইন কবরস্থান এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাতে জুরাইন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানান, গতকাল দিবাগত রাতে জুরাইন কবরস্থান এলাকায় পল্লবী জোনের ডিবির একটি দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
The acts forbade american https://samedaypaper.org trade with countries other than britain
