সারুলিয়ার খন্দকার মোড়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী -মোহাম্মদ কামাল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড এর সারুলিয়া বাজার শাখার উদ্যোগে আজ সকালে আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও মানবিক ঢাকা-০৫ গড়ার লক্ষ্যে ৬৮ ওয়ার্ডের সারুলিয়ার খন্দকার মোড়ে, সারুলিয়া বাজার শাখার সভাপতি মাওলানা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্থানীয় বাড়িওয়ালা ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মানবিক ঢাকা-০৫ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের জামায়ত মনোনিত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। মাওলানা এনামুল হক সাহেবের দারসুল কোরঅনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অত্র এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, এসময় উপস্থিত প্রধান অতিথি মনযোগ সহকারে সকলের কথা শোনেন।
প্রধান অতিথি, ঢাকা ৫ আসনের জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন আমরা সবাই মিলে যদি সৎ, যোগ্য, ন্যায়পরায়ন ও খোদাভীরু নেতা নির্বাচন করতে পারি, তাহলে আমাদের সকলের মাঝে বিদ্যমান সমস্যা যেমনঃ- রাস্তাঘাট, জলাবদ্ধতা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মাদকাসক্তি, চাঁদাবাজি, ইত্যাদি সমস্যার সমাধান করা সম্ভব হবে। তিনি আরো বলেন বাংলাদেশে জামায়তে ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা কোরআনে বর্নিত চার দফা বাস্তবায়ন করবো যেমনঃ নামাজ কায়েম করা, সুদমুক্ত যাকাত ভিত্তিক ইসলামী অর্থনিতী চালু করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ প্রদত্ত এই চার দফা বাস্তবায়ন হলে সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়ত মনোনীত প্রার্থীকে নির্বাচিত করি তাহলে অমরা সকল সমস্য থেকে মুক্তি পেতে পারি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন এবং উপস্থিত সকলের মাঝে পবিত্র কোরঅনসহ ইসলামী বই উপহার দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য এবং ডেমরা জোনের সহকারী পরিচালক ৬৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন, ৬৮ মধ্য সারুলয়িা বাজার শাখার সভাপতি জনাব মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সেক্রেটারি- মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ নাসির উদ্দিন, জহির উদ্দিন, আব্দুস সবুর, ডাঃ আঃ লতিফ।

