Uncategorized

হেরাথকে মুশফিকের অভিনন্দন

দেশ ছাড়ার আগে বাংলাদেশের জন্য বড় হুমকি হিসেবে রঙ্গনা হেরাথের নাম বলেছিলেন মুশফিকুর রহিম। সেই হেরাথের কাছেই বিধ্বস্ত হলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তার ৬ উইকেটে গল টেস্টে টাইগারদের ২৫৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

এই টেস্টে মোট ৯ উইকেট নিয়েছেন হেরাথ। এমন সাফল্যের পর প্রতিপক্ষ অধিনায়ককে প্রশংসায় ভাসালেন মুশফিক, ‘সে চ্যাম্পিয়ন বোলার। আমরা জানতাম যে, হেরাথই আমাদের বড় হুমকির একজন হবে।’

শনিবার ৬ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে বিশ্বের সেরা বোলারের মর্যাদা পেলন হেরাথ। ৩৮ বছর বয়সী লঙ্কান এই স্পিনারের উইকেট সংখ্যা এখন ৩৬৬টি। শনিবার লিটনের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ায় মুশফিক অভিনন্দন জানিয়েছেন তাকে, ‘বাঁহাতি বোলার হিসেবে দারুণ কীর্তি গড়ায় তাকে অভিনন্দন। আশা করি শ্রীলঙ্কার হয়ে সে আরও অনেক দিন ভালো খেলবে।’

Ich zünde mir ein ghostwriter preise at www.hausarbeit-agentur.com/ghostwriting/ hölzchen an, wie’s oft die mutter hat getan