জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরন
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা আবেদ আলী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদ, ফায়ার সার্ভিস পরিদর্শক মিরন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, সমবায় অফিসার নাছিমা শারমীন সহ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও আদমজী, তারাব, কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীগন।
