জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ হারুন অর রশিদ:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সারুলিয়ার বামৈল এলাকায় শনিবার
বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আওয়ামীলীগ মো জালাল উদ্দিন জালু সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা ইনচার্স মো. সিদ্দিকুর রহমান,সাবেক ছাএ নেতা কাজী হানিফ রুপক,মো. মোশারেফ হোসেন প্রমূখ।
