leadnewsডেমরারাজনীতি

সারুলিয়ার বক্সনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ হারুন অর রশিদ:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সারুলিয়ার বক্সনগর এলাকায় শনিবার
বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আওয়ামীলীগ নেতা ওমর আলী সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মো. মজিবুর রহমান,মো. সালাউদ্দিন খা,আবুল কাশেম,খোরশেদা বেগম খুশি,রওশান আরা মো. ফারুক মিয়া নুরুল হক বিল্লু, হোসনে আরা শাহিন প্রমূখ।