leadnewsডেমরা

ডেমরায় কিশোরী ধর্ষণ:ধর্ষক গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় ১৬ বছরের এক কিশোরী পর পর দুই বার ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে ওই কিশোরী অভিযুক্ত মো. আতাউর রহমানের (৩০) বিরুদ্ধে ডেমরা থানায় ধর্ষণ মামলা করেন। পরক্ষণেই পুলিশ আতাউরকে ডেমরার পূর্ব বক্সনগর আবু হাসনাতের বাড়ী থেকে গ্রেফতার করেন। তিনি ওই বাড়ীর ভাড়াটিয়া ও চট্টগ্রামের ফটিকছড়ী থানার আলমপুর গ্রামের ছফিউল্লার ছেলে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এদিকে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দীকি বলেন , মেয়েটি সুনামগঞ্জের হলেও কুমিল্লার চান্দিনা থানার পানিপাড়া গ্রামে নানির বাড়ীতে থাকেন। গত ১৫/২০ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে আতাউরের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। প্রায়ই মোবাইল ফোনে তাদের কথাবার্তা হয়। এ সুবাদে গত বৃহস্পতিবার আতাউর মেয়েটিকে ফোন করে ডেমরায় আসতে বললে মেয়েটি প্রথমে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আসেন। এ সময় আতাউর দামি জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে কৌশলে ডেমরায় তার বাড়ীতে এনে ধর্ষণ করে।

নূরে আলম সিদ্দীকি আরও বলেন, পরে মেয়েটিকে বাড়ী ফেড়ার জন্য আতাউর একটি গাড়িতে তুলে দিলে মেয়েটি রূপগঞ্জের তারাবো এলাকায় নেমে যায়। এ সময় দূর্বল অবস্থায় মেয়েটি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে সব ঘটনা শুনে তারা এ বিষয়ে ডেমরা থানায় অবগত করেন।