leadnewsগণমাধ্যমডেমরাস্পটলাইট

ডেমরায় সাংবাদিকদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে দ্বিতীয় ধাপে বাজেট পরবর্তী সময়ে নিউজ কাভার শেষে ডেমরার আমুলিয়া মডেল টাউনের ‘ আমুলিয়া বৃটিশ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে আড্ডা জমিয়েছেন সাংবাদিকেরা। ইটপাথরের শহরে একটু সবুজের আহরনে খোলা আকাশের নিচে প্রায় ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি তে আড্ডা পরিনত হয় মিলন মেলায়।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সরকারের বাজেট পরবর্তী সময়ে বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনতার জ্যেষ্ঠ প্রতিবেদক সফিকুল ইসলামের সঞ্চালনায়
ডেমরা আমুলিয়া মডেল টাউনে সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত ছিলেন সাংবাদিকদের অভিভাবক ও বাসস এর উপপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব আবদুল মজিদ, সাংবাদিক নেতা ও কালের কণ্ঠ সিনিয়র রির্পোটার লায়েকুজ্জামান, সংবাদ এর সহ সম্পাদক আলম হোসেন, রুপগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি ও কলামিস্ট মীর আবদুল আলীম, সাংবাদিক নেতা পিলু, জয়বাংলা সাংবাদিক মঞ্চ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, আবেদীন, নয়াদিগন্ত সিনিয়র রির্পোটার মনিরুল ইসলাম রোহান ও ইনকিলাব এর ইয়াছিন রানা,যায়যায়দিন এর সিনিয়র রির্পোটার ফয়সাল খান, সময়ের আলো সিনিয়র রির্পোটার আবদুল্লাহ মামুন, চ্যানেল আই এর শাখাওয়াত লিংকন, বিজয় টিভি লিটন, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর সিনিয়র রির্পোটার নাহিদ কামাল, যুগান্তরের রুপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন,যুগান্তরের মাহবুব মনি,গাজী টিভির আশিকুর রহমান হান্নান,এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী,ডেমরা নিউজ সম্পাদক মোঃ হারুন অর রশিদ,আমাদের সময় মিজানুর রহমান, আমাদের সময় ডটকম এর বছিরউদ্দিন,বাংলার খবরে সম্পাদক ফারুক আহমদ সুজন ও আবদুছ সালামসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত সাংবাদিক নেতারা আওয়ামী লীগ সরকারের ঘোষিত বাজেটকে সময়োপযোগী ও জনবান্ধব বাজেট ঘোষনা করায় প্রধানমন্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের সর্বদায় ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
এ সময়ে সাংবাদিকদের অভিনন্দন জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনএর ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন ও ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।