ডেমরায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারি গ্রেফতার
ডেমরা নিউজ: ডেমরা এলাকায় পুলিশের পৃথক অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সময় তাদের শরীর তল্লাশি করে ৫০০ পুড়িয়া হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সোমবার দিনগত রাতে ডেমরার বামৈল ঈদগাহ মাঠ ও পূর্ব বক্সনগর মাদরাসা রোড সংলগ্ন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ডেমরার বামৈল গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. মাহফুজ (২৮) ও পূর্ব বক্সনগর গ্রামের মো. আবরু মিয়ার ছেলে মো. সিফাত (২২)। এসব বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
