Uncategorized

ডেমরায় ৪০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার

ডেমরা নিিউজ:  ডেমরায় কোনাপাড়া এলাকা থেকে শনিবার রাতে মো. জুয়েল (৩৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ৪০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডেমরা থানার ওসি এসএম কাওসার। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সে কোনাপাড়া শাহজালাল রোডের মৃত তারা মিয়ার ছেলে। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জুয়েল দীর্ঘদিন ধরে ডেমরায় বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করতো বলে তার নামে একাধিক অভিযোগ রয়েছে।

The narrator states the linked there world is starting to imagine things we hadn’t even thought of