leadnewsডেমরা

ডেমরায় ৫ দফা দাবিতে পাটকল শ্রমিকদের সভা

প্রকাশ সরকার সুমন:পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ ও বন্ধ পাটকল চালু করা সহ ৫ দফা দাবিতে ডেমরায় সভা করেছে পাটকল শ্রমিকেরা। পাটকল সংগ্রাম পরিষদ ডেমরা আঞ্চলিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ডেমরার সারুলিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মোহাম্মদ গোফরান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম। এ সময়ে আরও বক্তব্য রাখেন পাটকল সংগ্রাম পরিষদের সভাপতি কমরেড কামরুল ইসলাম, শ্রমিক নেতা সোহরাব মাতবর, ভজনী বিশ্বাস, হালিম সরদার, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, আয়াত আলী, ওমর ফারুক, আব্দুর রব, মকবুল হোসেন, জাফর প্রমূখ।
সভায় বক্তারা বলেন পাটশিল্প আমাদের ঐতিহ্য ধারনকারী একটি শিল্প। এ পাট রপ্তানী করে এক সময় দেশে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জিত হতো। তাই ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচিয়ে রাখতেই হবে। তারা আরও বলেন, পাটকল বন্ধ হওয়ার শ্রমিকেরা বর্তমানে বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আর শ্রমিকদের দু:খ-কষ্ট দুর করার লক্ষ্যে অবিলম্বে শ্রমিকদের বকেয়া পরিশোধ করে বন্ধ পাটকলগুলো চালু করার জন্য বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত প্রার্থনা জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধর সরকার। এ সরকার সব সময় শ্রমিকদের কল্যাণে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করেন। তাই শ্রমিকদের দু:খ-দারিদ্রতা বিমোচন ও বেকারত্ব দুর করার লক্ষ্যে বকেয়া পরিশোধ করে বন্ধ পাটকল চালু করলে দেশের ঐতিহ্য ও বাঁচবে, সেই সঙ্গে শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবে।