ডেমরারাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ডেমরায় বস্তি ভিত্তিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ।

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ডেমরায় বস্তি ভিত্তিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা -৫ আসনের (যাত্রাবাড়ী -ডেমরা- কদমতলীর একাংশ) সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।
মহানগরী মজলিস সূরা সদস্য ডেমরা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান মাওলানা এ,কে,এম ফরহাদ হোসেন মোঃ গিয়াস উদ্দিন ডাঃ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।