leadnewsঅপরাধসারা দেশ

বাউফলে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত(৩৫) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকাল ৩ টার দিকে নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা বড় ব্রীজ নামক এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, পূর্ব নওমালা বড় ব্রীজ সড়ক দিয়ে যাওয়ার সময় এক টমটম চালক প্রখমে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ওই যুবককে এলাকায় কখনো দেখেননি বলে জানান । তাঁদের ধারণা ওই যুবকের বাড়ি অন্য কোথাও । ওই যুবকের পরনে একটি চেক লু্িঙ্গ ও গায়ে একটি কালো রংয়ের টি-শার্ট ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে একেবারে নিশ্চিত করে বলা যায় এটা আত্মহত্যা। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।