লায়ন্স ক্লাব (জেলা ৩১৫ বি ২) ডেমরায় ৫ শতাধীক রোজাদারের মাঝে খাবার বিতরণ
ডেমরা নিউজ: করোনা সংক্রমণ প্রতিরোধে রাজধানী ডেমরা ও আশপাশের এলাকায় ৫ শতাধীক গরীব অসহায় রোজাদারের মাঝে সাহ্রি বিতরণ করা হয়েছে। রোববার দিনগত রাতে লায়ন্স ক্লাবের (জেলা ৩১৫ বি ২) পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় ওই ক্লাবের আওতাভুক্ত রাজধানীর ডেমরা, রানীমহল, বক্সনগর, হাজী নগর, বড়ভাঙ্গা, স্টাফ কোয়াটার বসবাসরত হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত রোজাদারদের মাঝে এ সাহ্রি বিতরণ করা হয় যা অব্যাহত থাকবে।
লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ক্যাবিনেট সাধারণ সম্পাদক লায়ন শাহাদাৎ হোসেন বলেন, আমাদের আওতাভুক্ত ডেমরা এলাকায় বিশেষ করে হতদরিদ্র নিম্নবিত্ত ও মধ্যবিত্তদেরকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে প্রতিদিন। এছাড়াও পল্টন, ফকিরাপুল, আরামবাগ, মানিকনগর, রামপুরা, হাতিরঝিল, মহাখালী, বাড্ডা ও বনশ্রী এলাকায়ও সাহ্রী ও ইফতার দেয়া হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী ইফতার ও সাহ্রির খাবার বিতরণ অব্যাহত থাকবে।
