রূপগঞ্জে গৃহবধূকে জলন্ত মোমের ছ্যাঁকা দেওয়ার ঘটনায় মামলা
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শশুরবাড়ির লোকজন তানিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে জলন্ত মোমের ছ্যাঁকা দিয়ে বাড়ি থেকে বিতারিত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সকালে রূপগঞ্জ থানায় গৃহবধূ তানিয়া আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানা মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে, স্বামী রুমান, শাশুরি সুবেছা বেগম, শশুর সাইজুদ্দিন, ননদ রুমি আক্তার। এর আগে, সোমবার রাতে উপজেলার বাড়িয়াছনী এলাকায় ঘটনা ঘটেছিল। গৃহবধূ তানিয়া আক্তার উপজেলার ভুলতা ইউনিয়নের হোনাব নয়াবাড়ি এলাকার ফজলুল হক মিয়ার ছেলে।
গৃহবধূ তানিয়া আক্তার জানান, ২ বছর আগে উপজেলার বাড়িয়াছনী এলাকার সাইজুদ্দিনের রুমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় গৃহবধূ তানিয়া আক্তারের বাবা ফজলুল হক স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ১ লাখ টাকার মালামাল প্রদান করেন। বিয়ের পর থেকে স্বামী রুমান গৃহবধূ তানিয়া আক্তারকে বিভিন্ন বিষয়াদি জালা যন্ত্রনা করতো। বেশকিছুদিন ধরেই স্বামী রোমান, শাশুরি সুবেছা বেগম, বাবা সাইজুদ্দিন, ননদ রুমী আক্তার গৃহবধূ তানিয়া আক্তারকে তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিলো। সোমবার রাতে স্বামী রুমান গৃহবধূ তানিয়া আক্তারকে তার বাবার বাড়ি থেথে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। তানিয়া আক্তার তার বাবার বাড়ি থেকে রুমানকে কোন ধরনের যৌতুকের টাকা এনে দিতে পরবে না বলে সাফ জানিয়ে দেয়। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী রোমান গৃহবধূ তানিয়া আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলা ফুলা জখম করেন। একপর্যায়ে স্বামী রুমান, শাশুরি সুবেছা বেগম, শশুর সাইজুদ্দিন, ননদ রুমি আক্তার গৃহবধূ তানিয়া আক্তারের জলন্ত মোম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়ে নির্যাতন চালায়। তানিয়া আক্তারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বামীসহ শশুর বাড়ির লোকজন তানিয়া আক্তারকে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা তানিয়া আক্তারকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
