leadnewsঅপরাধ

রূপগঞ্জে মেয়ের জামাইকে কুপিয়ে জখম করলো মাদকাসক্ত শশুর

জাহাঙ্গীর আলম হানিফ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত শশুর মেয়ের জামাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
মেয়ের জামাই মানিক মিয়া (২৫) জানান, গত ৩ বছর আগে উপজেলার টেকনোয়াদ্দা এলাকার আরজু মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের সঙ্গে বিয়ের হয়। বিয়ের পর তাদের সংসারে সিফাত (৮ মাস) নামে এক ছেলে জন্ম হয়। বিভিন্ন সময় তার শশুর আরজু মিয়া তার মেয়েকে দিয়ে তার কাছ থেকে নেশার টাকার জন্য চাপ প্রয়োগ করতো। মানিক মিয়া তার শশুরকে নেশার টাকা দিতে না চাইলে তার স্ত্রী স্মৃতি আক্তারের সঙ্গে বাকবিতন্ডা হয়, একপযায়ে স্মৃতি আক্তার তার বাবা আরজু মিয়াতে খবর দেয়। পরে আরজু মিয়া, মাসুদ, মাসুদা বেগম সহ অজ্ঞাত ২/৩ জন দেশিয় অস্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মানিক মিয়াকে কুপিয়ে জখম করে। মানিক মিয়ার ডাক-চিৎকারে মা ফিরোজা বেগম ও ভাবি মৌসুমি আক্তার এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও পিটিয়ে আহত করে। প্রতিপক্ষের লোকজন তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান এ ধরনের অভিযোগ পাইনি, পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে ।