leadnewsরাজধানী

“অভিনব কায়দায় মোবাইল ছিনতাই , গ্রেফতার ১।

ডেমরা নিউজ :অভিনব কায়দায় মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে মাহাবুব নামে এক মোবাইল ছিনতাইকারীকে ।
আজ (১৪ই সেপ্টেম্বর) সোমবার আনুমানিক বিকাল ৫:৩০মিনিটে তেজগাঁও শিল্প এলাকার সোনারগাঁও ক্রসিং সামনে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সাদা রংয়ের এক প্রাইভেট কার যোগে সোনারগাঁও ক্রসিং হতে ফার্মগেট যাচ্ছিলেন ফাজিয়া জাফরিন মাওমি।গাড়ির পিছনের সিটে বসে নিজের মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি ।কথা বলার সময় জানালার গ্লাস নামানো ছিল । যানজটের কারণে গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল।তিন যুবক গাড়ির পাশে পাশে হাঁটছে ।হঠাৎ সুযোগ বুঝে একজন মহিলার হাত থেকে মোবাইল নিয়ে দৌড় দেয়।

চালক ও মহিলার চিৎকারে ট্রাফিকের দায়িত্ব প্রাপ্ত টি আই বিপ্লব ভৌমিক, সঙ্গীয় সার্জেন্ট নাজমুল হুদা ও কনেস্টবল ২৭৬৭০ কার্তিক রায় দৌড়ে ঘটনা স্থলে যান এবং গাড়ির চালকের সহযোগিতায় মুল আসামি মো: মাহাবুব( ২২)কে গ্রেফতার করে । ততক্ষণে ছিনতাই কৃত মোবাইল ফোন সহযোগী রাজীবের নিকট চলে যায় ।সে পালিয়ে যেতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত মাহাবুব ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বউলা গ্রামের আব্দুল মালেকের ছেলে । সে ঢাকায় মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া ।
মিসেস ফাজিয়া জাফরিন মাওমির স্বামী কর্নেল শাকিল আহমেদ। তারা পরিবার নিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ।

আসামি মাহাবুবকে তেজগাঁও থানার সিরা ৬১ এসআই/জনাব তারেক জাহানের নিকট পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছে ।

এ বিষয়ে পথচারীদের সাথে কথা বলে জানা যায়, কাওরান বাজার ও আশপাশ এলাকায় যাতায়াতের সময় মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটে ।

এ বিষয়ে টিআই বিপ্লব ভৌমিক বলেন, মিসেস ফাজিয়া জাফরিন মাওমি ও গাড়ি চালকের চিৎকারে সঙ্গীয় সার্জেন্ট নাজমুল হুদা ও কনেস্টবল কার্তিক রায়কে নিয়ে দৌড়ে ঘটনা স্থলে যাই এবং ছিনতাইকারী মাহাবুবকে গ্রেফতার করি। তিনি আরো বলেন ছিনতাইকারী রোধে সকলের সচেতনতা প্রয়োজন।পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর আরো নজর দিতে হবে ।